1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৫ পিএম
  • ২০৮ Time View

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খাঁ-কে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তারা এক বৈঠক করেন। বৈঠকের ফাঁকে ড. মোমেন হিনা রব্বানিকে বিষয়টি মনে করিয়ে দেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে হিনা রব্বানিকে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা জানান মোমেন।

এদিকে মোমেন-হিনার বৈঠক নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী এক টুইবার্তায় বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুরালীধরনও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আসন্ন দ্বিপাক্ষিক সফর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের জনগণের স্বার্থে ব্যবসা-বাণিজ্যের ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com