1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

নানক: শেখ হাসিনাকে দমানো যাবে না

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১২ এএম
  • ২৭২ Time View

কোনো রক্তচক্ষু দিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিএনপি-জামায়াত মেনে নিতে পারছে না। তাই তারা দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য চালাচ্ছে। বিএনপির শাসনামলেই শাহজালাল মাজারে গ্রেনেড হামলা হয়েছে। বোমা মেরে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে তারা। তাদের গ্রেনেডে আওয়ামী লীগের ১৪ নেতা মারা গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগে ভোট দেয়ায় অনেক হিন্দু পরিবারে পাকিস্তানি হানাদারদের কায়দায় তাণ্ডব চালিয়েছে। আওয়ামী লীগ করায় অনেক নেতাকর্মীর হাত কেটেছে, চোখ উপড়ে ফেলেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা কার্যালয়ে যেতে পারেননি। তারা দেশকে সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করেছিল।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, তরুণ প্রজন্ম আন্দোলনের নামে দেশজুড়ে বিএনপির তাণ্ডব দেখেছে। অপরদিকে দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন। এ প্রজন্ম দেশকে বিশ্বের বুকে শেখ হাসিনার নেতৃত্বে একটি ধনী রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

বিএনপি নেতাদের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের ধৈর্যের বাধ ভেঙে দেবেন না। আমরা মানুষের শান্তি চাই। বঙ্গবন্ধু এটা আমাদের শিখিয়েছেন, দীক্ষা দিয়েছেন শেখ হাসিনা। চুপ করে আছি বলে আমরা দুর্বল নই। রাজনীতির ভাষায় কথা বলুন। আগামী ডিসেম্বর বা জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করুন এবং পারলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন।

বিএনপির নেতাদের প্রশ্ন রেখে নানক বলেন, তাদের নেতা কে? খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা দয়ায় কারাগারের বাইরে আছেন। আর তারেক রহমান লন্ডনে বসে বিলাবহুল জীবনযাপন করছেন। তিনিও দণ্ডপ্রাপ্ত আসামি। অথচ রাজার হালে আছেন। তার বিলাসী জীবনযাপনের টাকার উৎস কোথায়?

দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়ে কবির নানক বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সতর্ক থেকে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে- চোখরাঙানি দিয়ে শেখ হাসিনাকে কিছুতেই দমানো যাবে না।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com