1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

৩২৪৪ কোটি ডলারের পণ্য রফতানি ৭ মাসে

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫১ এএম
  • ২৫৩ Time View

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৮১ শতাংশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ২০২২-২৩ অর্থবছরে জুলাই-জানুয়ারির সর্বশেষ রফতানি পরিসংখ্যান প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের উল্লিখিত সময়ের মধ্যে পোশাক রফতানি ২ হাজার ৩৯৮ বিলিয়ন ডলার থেকে ১৪ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ হাজার ৭৪১ কোটি ডলারে।

এছাড়া নিটওয়্যার পণ্য রফতানি দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৬ কোটি ডলারে আর ওভেন পণ্য রফতানি হয়েছে ১ হাজার ২৪৫ কোটি মার্কিন ডলারের। উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১২ দশমিক ৭ শতাংশ এবং ১৬ দশমিক ৩০ শতাংশ। নিটওয়্যারের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে ওভেন খাতে।

পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, একক মাস বিবেচনায় ২০২৩ সালের জানুয়ারিতে পোশাক রফতানি হয়েছে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারের, ২০২২ সালের একই মাসের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘‌যদিও আমরা গত কয়েক মাস ধরে ৪ বিলিয়ন ডলারেরও বেশি রফতানি আয় বজায় রাখছি, এই শক্তিশালী পারফরম্যান্সের পেছনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি ২০২৩ সালে মন্দার ইঙ্গিত দিচ্ছে এবং বিশ্ব দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি একটি প্রলম্বিত সময়ের মধ্যে প্রবেশ করছে। আমাদের বেশিরভাগ কারখানায় নতুন অর্ডারও কমে গিয়েছে। তাই ভবিষ্যতে যেকোনো ধরনের নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com