1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

শীঘ্রই চালু হবে ডিজিটাল ব্যাংক

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১২.০৪ পিএম
  • ২০৪ Time View

শীঘ্রই ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন (বিএএ) এবং ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন (আইএএআরএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

গভর্নর বলেন, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেছি।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক খুব শীঘ্রই ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা করছে। ডিজিটাল ব্যাংকিং হবে স্মার্টফোন এবং ডিভাইসের মাধ্যমে৷ স্বশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে আমরা ক্যাশলেস বাংলাদেশ গড়তে চাই। ইতোমধ্যেই আমরা রাজধানীর কিছু স্থানে নগদ টাকা ছাড়া লেনদেনের ব্যবস্থা করেছি। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে কিছু উপজেলায়ও নগদ টাকা ছাড়া লেনদেনের ব্যবস্থা করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্রের মেমপিশ ইউভার্সিটির অধ্যাপক ড. জবিহুল্লাহ রাজি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হামিদ উল্যাহ ভূঁইয়া, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসনঅব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট আব্দুর রহমান খান।

সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, বাংলাদেশ একাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি) ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমূখ।

এর আগে শনিবার (২৮ জানুয়ারি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়ামমিন। আমেরিকান একাউন্টিং এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যাম সুন্দর এবং ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com