1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিপকিন্সের শপথ

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৩৭ Time View

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। গত সপ্তাহে সবাইকে অবাক করে হঠাৎ জাসিন্ডা আর্ডারন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর লেবার পার্টির এই নেতা নিউজিল্যান্ডের দায়িত্ব নিলেন।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ওয়েলিংটনে একটি অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে শপথবাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কায়রো। তার সঙ্গে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন কার্মেল সেপুলনি। কার্মেলই প্রথম প্যাসিফিক আইসল্যান্ডার, যিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

জেসিন্ডা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডে করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে নিউজিল্যান্ডের স্থানীয় সময় বুধবার শেষবারের মতো সংসদে আসেন জাসিন্ডা। তিনি বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।

জাসিন্ডা প্রধানমন্ত্রিত্ব ছাড়লেও একজন সাধারণ সংসদ সদস্যের দায়িত্ব পালন করে যাবেন। তবে তিনি জানিয়েছেন, রাজনীতি থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেবেন। এ ছাড়া নিজের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করার ঘোষণাও দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com