1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আমানতের সুদহার তুলে নেওয়ায় আয় বাড়বে লাইফ ইন্স্যুরেন্সের

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ১১.৩৪ এএম
  • ৪২৬ Time View

আমানতের সুদহার তুলে নেওয়ায় জীবন বিমা কোম্পানিগুলোর আয় বাড়তে পারে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০২২–২৩ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করে। এতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আমানতের সর্বনিম্ন সুদহার পুরোপুরি তুলে নেওয়া হলো। এ ছাড়া নতুন মুদ্রানীতিতে ভোক্তাঋণের সুদহার বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমানতের সুদহার তুলে নেওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। ফলে বিমা খাতের কোম্পানিগুলোর আয় বাড়তে পারে। বিশেষ করে জীবন বিমা কোম্পানিগুলোর আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে নতুন এ মুদ্রানীতি।

জানা গেছে, দেশে বর্তমানে ৬১টি বিমা কোম্পানির কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে ১৯টি জীবন বিমা এবং ৪২টি সাধারণ বিমা কোম্পানি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, ৬১টি বিমা কোম্পানির বিপরীতে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানির সংখ্যা ৫৬টি। এই ৫৬টি কোম্পানির মধ্যে জীবন বিমা কোম্পানি রয়েছে ১২টি।

কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ অর্থসংবাদকে বলেন, নতুন মুদ্রানীতিতে আমানতের সুদহার তুলে দেওয়া হয়েছে। এর প্রভাবে বিমা কোম্পানিগুলোর আয় হয়তো কিছুটা বাড়তে পারে।

এদিকে গত সপ্তাহে শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। এতে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর ব্যয় বাড়বে। ফলে বস্ত্র, পাট ও ট্যানারি খাতসহ উৎপাদনমুখী কোম্পানিগুলোর আয়ে ভাটা পড়তে পারে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com