1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদনের দিন নির্ধারণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৩৫০ Time View

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করা হয়েছে।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে ব্যাংকটির এই আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। আর এ আবেদন গ্রহণ শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

গত ২১ সেপ্টেম্বর বিএসইসির ৮৩৯তম সভায় ব্যাংকটিকে আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই সভায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডকে ৭০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বিএসইসি।

মিডল্যান্ড ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে এই ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য অভিহিত মূল্যে ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।

ব্যাংকটি এই আইপিও অর্থ সরকারি সিকিউরিটি, শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ ও আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় করবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর ২০-২১ বছরে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা দাঁড়িয়েছে।

ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com