1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২.৪৯ পিএম
  • ৪৬ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে ‘তাহিয়া একাডেমি ফতেপুর’ ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী তাজলাল (যিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত) এবং বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া লাল মিয়ার ছেলে ময়না মিয়া এবং মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়াসহ একটি চক্র এই অবৈধ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।​তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবী বাবলু আজাদ এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।​এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন, আকিল আহমদ, এনামুর রহমান, মলয় মৈত্র, প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ, ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, আহমদ আলী, কীর্তন চন্দ্র দাশ, গৌরাঙ্গ বর্মন, আব্দুস সামাদ, নূর জামান, একরামুল হক, মনির হোসেন, আবুল কালাম ও খলু তালুকদার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে সাংবাদিক শফিউল আলম বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। আমরা আমাদের সন্তানদের এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এখনই যদি প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।​বক্তারা নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ফতেপুর ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com