1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ সাবমেরিন কেবল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আরএফএল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জাহিন স্পিনিং নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২.১৫ পিএম
  • ২৪০ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু সংস্থাটির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা শহরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সম্প্রতি কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনকালে তিনি কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com