1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০.০৩ এএম
  • ২১৯ Time View

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের ফাইনাল যেখানে শেষ করেছিলেন, ২০২৬ বিশ্বমঞ্চের যাত্রাটা ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। সেই সাথে  নিজের রেকর্ডময় ম্যাচটিতে এক রাজকীয় হ্যাটট্রিকে রাঙালেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে নিজের নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের তিনটি গোলই আসে মেসির পা থেকে। এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা ক্লোসার রেকর্ডের সমান। ফলে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলকে পেছনে ফেলেছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। ম্যাচের পঞ্চম মিনিটেই বল জালে জড়িয়েছিলেন তিনি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

এর কিছুক্ষণ পর একই হতাশার মুখে পড়ে আলজেরিয়াও। অফসাইডের কারণে তাদের একটি গোলও বাতিল হয়।

প্রথম গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মিডফিল্ডে রদ্রিগো দি পলের পাস থেকে বল পেয়ে পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান মেসি। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাত ছুঁয়ে জালে জড়ায়। সেই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এরপর ফুটবলপ্রেমীদের অপেক্ষা ছিল কেবল হ্যাটট্রিকের।

অবশেষে সেই মুহূর্তও আসে। দুর্দান্ত এক ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক, আর গ্যালারিজুড়ে শুরু হয় উচ্ছ্বাস। ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন—‘স্ট্যান্ডিং ওভেশন’—পান আর্জেন্টাইন অধিনায়ক।

অসাধারণ এই পারফরম্যান্সে শুধু দলকে জয়ই এনে দেননি মেসি, বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম আরও উজ্জ্বল করে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com