1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

গাইবান্ধায় অটোরিকশা-ভ্যানের সংঘর্ষে বিজিবি সদস্য নিহত

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১২.২৮ পিএম
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে মোস্তাফিজার রহমান নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত মোস্তাফিজার রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তিনি নওগাঁ ১৬ ব্যাটালিয়নের হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল আলম জানান, রাত সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের ঘোড়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী হাবিলদার মোস্তাফিজার রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বুলবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও অটোভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com