1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

১৩ বছরের শিক্ষার্থীকে ৪৭ বছরের শিক্ষকের প্রেমপত্র

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১২.০৮ পিএম
  • ২৪১ Time View

অষ্টম শ্রেণির এক ছাত্রীর প্রেমে পড়েছেন ৪৭ বছরের এক স্কুল শিক্ষক। ১৩ বছরের সেই শিক্ষার্থীকে একপাতার প্রেমপত্রও লিখে পাঠিয়েছেন। কিন্তু ওই শিক্ষার্থী তার শিক্ষকের প্রেমপত্রের কথা পরিবারকে জানিয়ে দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বল্লারপুরের একটি কম্পোজিট স্কুলে ঘটেছে এ ঘটনা।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (৭ জানুয়ারি) এই ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষার্থী বাবা। শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। 

জানা যায়, হরিওম সিং নামে ওই শিক্ষক এক পৃষ্ঠার প্রেমপত্রে ছাত্রীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। তিনি ওই শিক্ষার্থীকে চিঠিটি পড়ার পর ছিঁড়ে ফেলতেও বলেন। ওই শিক্ষক প্রেমপত্রটি একটি শুভেচ্ছা কার্ডে লুকিয়ে রাখেন এবং গত ৩০ ডিসেম্বর তার ছাত্রীকে দেন। 

দেশটির স্থানীয় পুলিশ সূত্রে বলা হয়েছে, প্রেমপত্রে ছাত্রীর নাম লিখেছেন শিক্ষক। লিখেছেন, তিনি ছাত্রীকে অসম্ভব ভালবাসেন। স্কুলে লম্বা ছুটি পড়ে গেলে তার অভাব বোধ করবেন। আরও লেখেন, স্কুল যখন ছুটি থাকবে তখন যেন সে শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখে। 

ওই শিক্ষক আরও লিখেছেন, স্কুল বন্ধ হওয়ার আগে যেন তার সঙ্গে একবার দেখা করে, যদি সত্যিই ছাত্রী তাকে ভালোবাসে। শিক্ষকের কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর ওই শিক্ষার্থী তার মা-বাবাকে পুরো ঘটনা বলে দেয়। সে শিক্ষকের লেখা চিঠি পরিবারের হাতে তুলে দেয়। 

শিক্ষকের এমন কাজে ক্ষিপ্ত হন মেয়েটির পরিবারের সদস্যরা। তারা ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। তাকে এই কাজের জন্য ক্ষমা চাইতে বলেন। তবে এতে ক্ষমা চাননি ওই শিক্ষক। তিনি উল্টো তাদের মেয়েকে গায়েব করে দেওয়ার হুমকি দেন। এর পরেই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে সেই ছাত্রীর পরিবার। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়।

স্থানীয় এসপি কানওয়ার সিং অনুপম জানায়, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে এই ঘটনায় শোরগোল শুরু হওয়ায় নড়চড়ে বসে জেলা শিক্ষা দপ্তর। 

দেশটির স্কুল শিক্ষা দপ্তরের কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেন, তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। এ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com