1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১০ বসতঘর পুড়ে ছাই

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২২৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১০টি বসত ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে পালপাড়া গ্রামের মোল্লা বাড়ির মাসুদের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই আগুনে প্রায় ১০টি ঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল বলেন, ‘খবর পেয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে লাগা ঘরগুলোতে থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com