1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

অর্ধেক জনবলে ব্যাংকিং কার্যক্রমের সময় বেড়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০১ পিএম
  • ৩৭৯ Time View

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালানোর সময়সীমা আরও ১৪ দিন বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত এক নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এই রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২৪ জানুয়ারি ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়, করোনার বিস্তার রোধে সরকারের দেওয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কাজ চালাতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি করবেন। ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com