1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

টাকা আত্মসাত: সোনালী ব্যাংকের ৩ সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১.৫০ পিএম
  • ৭১৫ Time View

প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৩ অবসরপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যেককে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের একটি আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সোনালী ব্যাংক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শাখার সাবেক ২ ব্যবস্থাপক মো. ফেরদৌস আলম ও এস এম মোশাররফ হোসেন এবং ওই শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ সব তথ্য নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর নারায়ণ চন্দ্র দাস বলেন, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের ৪০৯, ১০৯, ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ অধ্যাদেশের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় ৩ জনের প্রত্যেককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ জনকে একসঙ্গে আত্মসাত করা অর্থের সমান ২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ১০৬ টাকা জরিমানা করা হয়।

২ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ১০৬ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয় থেকে ২০১৭ সালে গোপালগঞ্জের কাশিয়ানী ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদি হয়ে এ মামলা করেছিলেন। দুদকের উপসহকারী পরিচালক রাজ কুমার সাহা মামলার তদন্ত করে অভিযোগপত্র দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com