1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

বছরের প্রথম সপ্তাহে কমেছে বাজার মূলধন

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১১.৫৫ এএম
  • ২৩৬ Time View

বছরের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে সব মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে টাকার অংকে বৃদ্ধি পেয়েছে লেনদেন।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ দশমিক ৮৫ পয়েন্ট হারিয়েছে। একইসঙ্গে ‘ডিএসই এস’ ৫ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমেছে।

সব সূচকের পতন হলেও গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে এক্সচেঞ্জটিতে হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে মূলধন কমেছে ৩২৮ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৩টির, বিপরীতে মাত্র ৪৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শেয়ার লেনদেনে অংশ নেয়নি ১৮ প্রতিষ্ঠান।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এক সপ্তাহে দেশের পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫৯ দশমিক ৭৯ শতাংশ। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৯১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com