1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইমরান খান: ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম’

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৭.২০ পিএম
  • ২৪৫ Time View

অতীতে ‘প্লেবয়’ ছিলেন এমন স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা রোববার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ স্বীকারোক্তি দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়ার সঙ্গে তার শেষ বৈঠকের কথা স্মরণ করে এ কথা বলেন ইমরান খান। 

সাংবাদিকদের সঙ্গে আলোচনার একপর্যায়ে ইমরান খান বলেন, ‘জেনারেল বাজওয়া আমাকে প্লেবয় বলে উল্লেখ করেছিলেন। তার মন্তব্যের জবাবে আমি তাকে বলেছিলাম, ‘হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম।’ তবে ইমরান খান ও কমর জাভেদ বাজওয়ার মধ্যে কবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে তিনি কিছু জানাননি।

পিটিআই প্রধান আরও বলেন, ‘সাবেক সেনাপ্রধান বাজওয়া আমাদের পেছন থেকে ছুরি মেরেছিলেন এবং সহানুভূতিও দেখিয়েছিলেন।’ ইমরান খান দাবি করেন, বাজওয়ার নিয়োগ করা ব্যক্তিরা এখনও রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করার কাজ করে যাচ্ছে। অবশ্য আগেও একাধিকবার এমন অভিযোগ করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। 

ইমরান খান অভিযোগ করে বলেন, তার প্রধানমন্ত্রিত্বের সময় জেনারেল বাজওয়াই ছিলেন ক্ষমতার মূল চালিকাশক্তি। পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা (এনএবি) নিয়ন্ত্রণ করতেন বাজওয়া। তার সিদ্ধান্তেই ঠিক হতো কোন কোন রাজনীতিবিদকে কারাগারে পাঠানো হবে। এর আগে ইমরান খান দাবি করেছিলেন, পাকিস্তানে এখনও বাজওয়ার রেখে যাওয়া ‘সেট-আপ’ সক্রিয় রয়েছে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, ‘এনএবি আমাকে আসিফ আলি জারদারি ও নওয়াজ শরিফদের মতো শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে জানিয়েছিল। তবে সেই মামলা নিয়ে অগ্রসর হতে দেননি জেনারেল বাজওয়া।’ 

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে সরব তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com