1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

রাজবাড়ী‌তে ৩৬ হাজার ডিম নিয়ে উল্টে গেলো ট্রাক

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ৩৫১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীতে একটি ডিমবোঝাই মিনি ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ডিম ব্যবসায়ী মো. খোকনের।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিম ব্যবসায়ী খোকন বলেন, ‘একটি মিনি ট্রাকে ডিমবোঝাই করে পাবনা থেকে শরীয়তপুর যাচ্ছিলাম। পথে রাজবাড়ীর পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাকের চাকার স্টিক কেটে ট্রাকটি উল্টে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও ট্রাকে থাকা এক হাজার ২০০ কেসের ৩৬ হাজার ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার লোকসান হয়েছে আমার।’

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রেখেছি। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেওয়া হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ডিমের ক্ষতি হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com