1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলেন সেতুমন্ত্রী

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ১০.৪৮ এএম
  • ৩০৪ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইট তিনি ঢাকা ছাড়েন। আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৪১ মিনিটে ঢাকা ছেড়েছেন ওবায়দুল কাদের। এ সময় বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন। এরপর ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com