মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশ দিচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত

জাতিসংঘ: দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগণ দারিদ্র্যের মধ্যে রয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) এর প্রকাশিত জরিপ থেকে এ তথ্য জানা যায়।

‘সার্ভে অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টস ইন দ্য আরব রিজন’ শিরোনামে এ জরিপে জাতীয় দারিদ্র্য সীমার বিপরীতে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে এ অঞ্চলের ১৩ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছে।

ইএসসিডব্লিউএ-এর জরিপে বলা হয়েছে, আগামী দুবছরে এ সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সাল নাগাদ ৩৬ শতাংশ মানুষ দারিদ্র্যতা সংশ্লিষ্ট সমস্যায় প্রভাবিত হতে পারে।

এছাড়া বিশ্বে ২০২২ সালে বেকারত্বের সবচেয়ে বেশি হার ১২ শতাংশ পরিলক্ষিত হয়েছে আরব অঞ্চলে। নতুন বছরে তা সামান্য কমে ১১.৭ শতাংশ হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেকার লেবাননের মানুষ। দেশটির ২৯.২ ভাগ মানুষ কর্মহীন। জরিপের ফলাফলে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি এবং ডলারের বিপরীতে মুদ্রার মান কমে যাওয়ায় লেবাননে বেকার মানুষের সংখ্যা আরও বাড়বে।

তবে জরিপের প্রধান গবেষক আহমেদ মৌম্মি বলেছেন, জিসিসিসহ তেল রফতানিকারক অন্য দেশগুলো জ্বালানির উচ্চমূল্যের অব্যাহত সুবিধা পাবে। যদিও তেল আমদানিকারক দেশগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

মৌম্মি আরও বলেন, তেল রফতানিকারক আরব দেশগুলোর উচিত তাদের অর্থনীতিকে জ্বালানি খাত থেকে সরিয়ে নিয়ে এমন কোন প্রকল্পে বিনিয়োগ করা যাতে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন সম্ভব হয়।

সূত্রঃ সিনহুয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS