1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

শিক্ষামন্ত্রী: এক সপ্তাহের মধ্যে সবাই বই পাবে

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৫৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পেয়ে যাবে। তিনি বলেন, ‘কাগজের আর কোনো সংকট থাকবে না, আগামী এক সপ্তাহের মধ্যে সবাই বই পেয়ে যাবে। ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ বই দেয়া হয়েছে।’

রোববার (১ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে বাস্তব ও কর্মমুখী করার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে পাঠ গ্রহণ করবে। অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সবার পরামর্শ নিয়ে আমরা এমন শিক্ষাক্রম তৈরি করেছি, যেখানে শিক্ষা হবে আনন্দময়।

ডা. দীপু মনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে আর কোনো পরীক্ষাভীতি থাকবে না। কোনো মুখস্ত বিদ্যার বালাই থাকবে না, সক্রিয় শিখন হবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কাপাসিয়া-৪ আসনের সংসদ সদস্য  সিমিন হোসেন রিমি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া গাজীপুর জেলায় প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর হাতে মোট ২৫ লাখ ৪০ হাজার ২৩৪টি পাঠ্যপুস্তক, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com