1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

অবশেষে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪৯ পিএম
  • ৪৫৯ Time View

মুক্তির অপেক্ষায় দিন গুনছে বহুল প্রতিক্ষীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’। সিনেমার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে রয়েছেন। বেশ কয়েকবার এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু করোনা বাঁধার শিকার হয়ে বারবার তারিখ পিছিয়েছে।

এ বছরের শুরুতেই ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। তবে নতুন করে জানানো হলো ২৫ মার্চ সিনেমাটি বড় পর্দায় দেখা যাবে।

এ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা অজয় দেবগনকে।

করোনার কারণে অনিশ্চিত ছিল সিনেমাটির মুক্তি। করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের অনেক প্রদেশের সিনেমা হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সিনেমা মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।

সম্প্রতি নির্মাতারা একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। যেখানে ঘোষণা দিয়েছেন সিনেমার মুক্তির নতুন দিন।

এর আগে নির্মাতারা তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছিলেন, ‘যদি দেশের মহামারি পরিস্থিতি ভালো হয়ে যায় ও পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে সিনেমা হল খুলে দেওয়া হয় তাহলে আমরা ১৮ মার্চ সিনেমাটি মুক্তি দিবো। অন্যথায় ‘আরআরআর’ মুক্তি পাবে ২৮ এপ্রিল।’

তবে এখন নির্মাতারা মুক্তির জন্য ২৫ মার্চকে বেছে নিয়েছেন।

৪০০ কোটি রুপির মেগা-বাজেটে তৈরি করা হয়েছে সিনেমাটি। দুই কিংবদন্তি বিপ্লবী এবং বাড়ি থেকে অনেক দূরে তাদের যাত্রার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। এতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর থাকবেন যথাক্রমে মুক্তিযোদ্ধা আলুরি সিতারামন রাজু এবং কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com