1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বাপ্পীকে নিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় অপু বিশ্বাস

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪৬ পিএম
  • ৪৪১ Time View

দীর্ঘদিন পর বড়পর্দায় আসছেন অপু বিশ্বাস। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার মুক্তি উপলক্ষ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষ ভাবে তাকে স্মরণ করছি। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখছে চায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরণের সিনেমা।

গতবছর আমরা ভালোবাসা দিবসে আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং দারুণ উপভোগ করবেন।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com