1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইতিহাসের ভয়াবহ তুষারঝড়ে প্রাণহানি বেড়ে ৬২

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১১.৪৫ এএম
  • ২১১ Time View

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ছেই। সবশেষ খবর পর্যন্ত দেশটিতে অন্তত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ২৮ জন। এর আগে ঠান্ডা ও তুষারপাতের কারণে পিচ্ছিল হয়ে যাওয়া সড়কে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কমপক্ষে ৫৭ জনের প্রাণহানি খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ইতিহাসের ভয়াবহ তুষারঝড়, প্রাণহানি বেড়ে ৬২

দেশজুড়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালের ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে তুষারঝড়ের কারণে কানাডার বিভিন্ন প্রদেশে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের ওপর দিয়ে আবার বয়ে যায় শক্তিশালী তুষারঝড়। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, অনেক জায়গায় ৫০ ইঞ্চির ওপরে তুষারপাত রেকর্ড হয়েছে। সবকিছু তুষারে ঢেকে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছেন।

এদিন সকাল থেকেই রাস্তাঘাট থেকে তুষার সরাতে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। নতুন করে আরও বেশকয়েকটি মরদেহও উদ্ধার করা হয়। শহরটির ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে সামিরক পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকে জায়গায় জরুরি অবস্থার মধ্যেই লুটপাটের ঘটনা ঘটেছে।

বাফেলোসহ নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলজুড়েই এখন একই অবস্থা বিরাজ করছে। তুষারের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে ৪ হাজার ৭০০ ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরগুলোতে ল্যাগেজ নিয়ে তৈরি হয়েছে বিপত্তি।

তবে দেশটির আবহাওয়া দফতর সুখবর দিয়েছে। দু-একদিনের মধ্যেই পরিস্থিতি কিছুটা ভালো হবে বলে জানিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার অবস্থাও অপরিবর্তিত রয়েছে। ওন্টারিও ও কুইবেকের হাজার হাজার মানুষ এখনো বিদ্যুৎহীন রয়েছেন। এরই মধ্যে সংযোগ দিতে কাজ শুরু করা হয়েছে। তুষারপাতের কারণে ট্রেন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com