1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১১.৩৬ এএম
  • ২৩৯ Time View

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজার ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। প্রকার ভেদে ২৮ কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আমদানি বেশি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম, বলছেন ব্যবসায়ীরা।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হিলি পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিলো ২৬ থেকে ২৮ টাকা কেজি, সেই পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল আজিজ রাইজিংবিডিকে বলেন, গত সপ্তাহে ২৮ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম।  আজ সেই পেঁয়াজের দাম ২০ টাকা কেজি। কম দাম হওয়ায় ২০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ২০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ২৪ থেকে ২৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাবুল ইসলাম রাইজিংবিডিকে বলেল, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। বন্দরে কয়েক ধরনের পেঁয়াজ আছে। গত মঙ্গলবার আমরা ১৭ থেকে ১৮ টাকা কেজি দরের পেঁয়াজ আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করেছি। সেই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দামও কমে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com