সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

কাতারে ফাইনাল, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপের ফাইনালে লুসাইল স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি মরুর দেশ কাতারে অনুষ্ঠিত হলেও ফাইনালকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্বকাপ চলার সময় শহরের বিভিন্ন স্থানে টহল দেবেন ওই পুলিশ সদস্যরা। এ ছাড়া পুলিশ লাইন্সেও সর্তক অবস্থায় রাখা হয়েছে রিজার্ভ সদস্যদের।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বড় পর্দায় যেখানে বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শন করা হবে সেখানে পুলিশের একাধিক দল তৎপর থাকবে। জেলা গোয়েন্দা শাখার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে পুলিশ বিভিন্ন পয়েন্টের দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তা রোধ করবে।

পুলিশ সুপার মুহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ লাইন্সে রিজার্ভ পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS