1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

পেরুর সাবেক প্রেসিডেন্টের দেড় বছরের কারাদণ্ড

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২.১৫ পিএম
  • ২৩৮ Time View

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কারাদণ্ড বাড়িয়ে দেড় বছর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দেশের একটি বিচার বিভাগীয় প্যানেল এ রায় ঘোষণা করেন। পাকিস্তানি নিউজ চ্যানেল সামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় প্যানেল জানান, কাস্টিলোকে প্রাথমিকভাবে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এখনো তদন্তাধীন। ফলে তিনি কারাগারে থাকবেন।

কাস্টিলো তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, তাকে রাজধানী লিমার কাছে একটি পুলিশ ভবনে আটকে রাখা হয়েছে।

বামপন্থী কাস্টিলো ২০২১ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবৈধভাবে সংসদ ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা কাস্টিলোর জন্য ১৮ মাসের সাজা চেয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন করা হয়। পরে সুপ্রিম কোর্ট এই রায় দেয়। 

প্রায় ৩০০ জন বিক্ষোভকারী ‘কাস্টিলোর জন্য স্বাধীনতা’ স্লোগান দিয়ে কারাগারের সামনে মিছিল করে। পেরুর সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তে কাস্টিলোকে গ্রেপ্তারের পর দ্রুত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বুধবার ৩০ দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারী দলের নেতারা জানিয়েছেন, তারা আবার নতুন করে বিক্ষোভ শুরু করবে। পেরুতে কাস্টিলোর মুক্তি, বালুয়ার্তের পদত্যাগ, কংগ্রেস বন্ধ এবং নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকবে। 

প্রায় ৩০০ জন বিক্ষোভকারী 'কাস্টিলোর জন্য স্বাধীনতা' স্লোগান দিয়ে কারাগারের সামনে মিছিল করে।

৭ ডিসেম্বর কাস্টিলোকে অভিশংসন করা হয়। এর পরই পেরুজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অন্তত আটজন নিহত হওয়ার পর বুধবার (১৪ ডিসেম্বর) দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com