1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

নিরাপত্তা না থাকলে কেন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসবে: শিবলী রুবাইয়াত

  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০.৪১ পিএম
  • ৭৪২ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, অর্থ ফেরতের নিরাপত্তা না থাকলে কেন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসবে? কারও কষ্টের টাকা যদি অন্য কেউ আত্মসাত করে নেয়, তাহলে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসবে না। এছাড়াও আমাদের পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে কোম্পানি কর্তৃপক্ষের রিটার্ন দিতে না চাওয়ার মানসিকতা আরেকটি বড় সমস্যা। এই দুটি বিষয় বাজার উন্নয়নে বড় বাধাঁ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা আসার পরে (দায়িত্ব গ্রহন) ২-৩টি ব্রোকারেজ হাউজে অনিয়মের ঘটনা দেখেছি। কাস্টমার অ্যাকাউন্ট থেকে টাকা-পয়সা সরিয়ে ফেলা হয় ও বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে মানুষের সাথে জালিয়াতি করা হয়। এই জিনিসগুলো বন্ধ করার জন্য সিডিবিএলের মাসিক স্টেটমেন্ট প্রদান সেবাটি খুবই জরুরী। এর মাধ্যমে কাস্টমারদের প্রতারণা কমবে। কারণ এখন থেকে ব্রোকারেজ হাউজ থেকে যে পোর্টফোলিও পাঠানো হয়, তারসঙ্গে সিডিবিএলের স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন বিনিয়োগকারীরা। যাতে ব্রোকারেজ হাউজে কোন রকম প্রতারণার আশ্রয় নিলে, তা বিনিয়োগকারী বুঝতে পারবে।

তিনি আরও বলেন, আমরা ব্যবসাবান্ধব সেবা দিতে চাই। আর সেটা দিতে গিয়ে ২-৩% মানুষের অসততার কারনে বাধাঁর সম্মুখীন হচ্ছি। এই হার হয়তো আরও কম হবে। এই অল্প কয়েকজন মানুষের জন্য ৯৭-৯৯% মানুষকে কষ্ট পেতে হয়। কারন ওই ২-৩% মানুষের জন্য আমাদেরকে অনেক রকম নিয়মকানুন বানাতে হয়। যেটার মধ্য দিয়ে নিরীহ ও ভাল মানুষদেরকেও যেতে হয়। তাই আমাদের সবাই মিলে ওই অল্প কয়েকজনকে সমাজ থেকে বিতারিত করে দিতে হবে। তাহলে কিন্তু বাকিরা সহজেই ব্যবসা করতে পারবে।

রবিবার (৩০ জানুয়ারি) সিডিবিএলের মাসিক স্টেটমেন্ট প্রদানের সেবার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিডিবিএলের এই মাসিক স্টেটমেন্ট প্রদানের সেবার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতি মাসে তাদের সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের তথ্য মেইলে পাঠিয়ে দেওয়া হবে। যেখানে মাসের শুরুর এবং শেষের ব্যালেন্সও থাকবে। যাতে করে ব্রোকারেজ হাউজ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে কেউ ভুল পোর্টফোলিও প্রদান করলেও সিডিবিএলের স্টেটমেন্ট দেখে তা সহজেই ধরে ফেলা যাবে।

সিডিবিএলের মাসিক স্টেটমেন্ট প্রদানের সেবাটি গ্রহণের জন্য বিনিয়োগকারীদের মেইল ঠিকানাটি সঠিক হতে হবে বলে জানান শিবলী রুবাইয়াত।

এছাড়া মোবাইল নাম্বারটা সঠিক হওয়াও জরুরী। কারন এই দুটি জায়গায় অনেক চালাকি করা হয়। এরকম কাজ কারও মধ্যে দেখা দিলে আমাদেরকে জানাবেন। আমরা সেটার জন্য ব্যবস্থা নেব। আমরা কোন ধরনের প্রতারনা বা জালিয়াতির সুযোগ দিতে চাই না। আমরা কঠোর ব্যবস্থা নেব। এজন্যই দিনে দিনে কমিশন কঠোর হচ্ছে।

এসময় সিডিবিএল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিয়মিত বিনিয়োগকারীদেরকে স্টেটমেন্ট পাঠাবেন। এমনকি বিনিয়োগকারীরা যাতে নিজেরাই ঢুকে পোর্টফোলিও চেক করে নিতে পারেন, সে ব্যবস্থা করবেন। যাতে কোন ব্রোকারেজ প্রতারণার আশ্রয় নিলে সাথে সাথেই ধরা পড়ে যায়। এছাড়াও যদি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য অন্য কোনো উপায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে সবসময় ব্রোকারেজ হাউজের মালিকদেরকে দোষারোপ করা যাবে না। কারণ অনেক সময় কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাও অনিয়মে জড়িয়ে পড়ে। যেটা মালিকপক্ষ জানে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রন সংস্থার চেয়ারম্যান বলেন, আমাদেরকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পেতে সবচেয়ে বড় পদক্ষেপ নিতে হবে। যাতে হ্যাকাররা কোনভাবেই হ্যাক করে আমাদেরকে সমস্যায় ফেলতে না পারে। কারণ দেশে-বিদেশে হ্যাকাররা খুবই বুদ্ধিমান। তারা আমেরিকার মতো দেশে হ্যাক করে স্বার্থ আদায় করে নিচ্ছে। সুতরাং হ্যাকিং খুবই ভয়াবহ বিষয় হয়ে দাড়িঁয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, সিডিবিএলের আজকের মাসিক স্টেটমেন্টের মতো যত সার্ভিস চালু করা যাবে, পুঁজিবাজারের প্রতি তত বিশ্বাস তৈরী হবে। যেটা পুঁজিবাজারের জন্য খুবই জরুরী।

তিনি বলেন, কোন বিনিয়োগকারীর যদি ব্রোকারেজ হাউজ থেকে বা অন্যকোনভাবে টাকা ও শেয়ার গায়েব হয়ে যায় এবং তা ফেরত না পাওয়া যায়, তাহলে আত্মসাতকারীকের যতই শাস্তি দেওয়া হোক না কেন, তাতে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না। তবে আত্মসাতের মতো অনিয়ম দূর করতে সিডিবিএলের মাসিক স্টেটমেন্ট প্রদান সেবাটি কাজে আসবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিএসইসির আরেক কমিশনার আব্দুল হালিম বলেন, আমাদের পুঁজিবাজারে আইন-কানুন পর্যাপ্ত আছে। তারপরেও কিভাবে বিনিয়োগকারীদের সম্পদ আত্মসাতের মতো ঘটনা ঘটে, তা খুজেঁ বের করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সিডিবিএলের ম্যানেজিং ডিরেক্টর শভ্র কান্তি চৌধুরী, বিএসইসির নির্বাহি পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com