1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক কারাবন্দি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১২.৫৬ পিএম
  • ৩১৭ Time View

বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই রিপোর্টে পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে ৫টি দেশ। 

২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩।

গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে চীন। এর পরেই রয়েছে যথাক্রমে মিয়ানমার, ইরান, ভিয়েতনাম ও বেলারুশ। এ প্রসঙ্গে আরএসএফ এর প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার জানান, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী সাংবাদিকদের যেভাবে গ্রেফতার করছে তা অতীতে দেখা যায়নি। 

তারপরই তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে সত্য তুলে ধরার জন্য গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সংগঠনটি। সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে ইরান এর আগে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ছিল না। 

কিন্তু গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহশা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে যে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল তখন গণমাধ্যমকে সরকারের গোঁড়া ও রক্ষণশীল নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে দেখা গেছে। এরপর ৩৪ জন সাংবাদিককে গ্রেফতার করে ইরানি প্রশাসন। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২২ সালে নারী সাংবাদিকদের গ্রেপ্তারের সংখ্যাও রেকর্ড করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৭৮ জন নারী সাংবাদিক কারাগারে রয়েছেন। এর আগে এত নারী সাংবাদিক গ্রেফতার হয়নি।

পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সাংবাদিকদের কারাদণ্ডের বেশিরভাগ ঘটনা ঘটেছে এশিয়ায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব দেশে কারাগারে আটক সাংবাদিকের সংখ্যা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com