1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫.২২ পিএম
  • ২৫৯ Time View

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন পরিদর্শন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক মো. ওবায়েদ উল্যা চৌধুরী। রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ১৯৯৯ সালের ২৪ মার্চ সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ফাউন্ডেশন ট্রেনিং শেষে তদানীন্তন ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (সরকারি ব্যাংক উপবিভাগ) এ যোগ দেন। পরে একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (বেসরকারি ব্যাংক উপবিভাগ) ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ এ অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং মালয়েশিয়া ও ভারতে অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আয়োজিত কৃষি ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কিত বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

তিনি সম্পূর্ণ শিক্ষা জীবনেই যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কৃতিত্বের সঙ্গে ব্যাংক ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

ওবায়েদ উল্যা চৌধুরী ১৯৬৮ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নবগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com