মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিযুক্ত হওয়ায় ডিআরইউ’র অভিনন্দন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪৬৭ Time View

এনসিসি ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘ই-পেমেন্ট অব কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স থ্রু আরটিজিএস সিস্টেম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার (২২ জানুয়ারি) ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এসময় ব্যাংকের এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস্ ডিভিশন সৈয়দ হাসনাইন মামুন, ভিপি ও হেড অব ট্রেজারি অপারেশন্স মো. রাশিদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডির্পাটমেন্টের প্রোগামার শেখ ইবনে মাসুদ এবং সোনালী ব্যাংকের গর্ভরর্মেন্ট একাউন্টস্ এন্ড সার্ভিসেস ডিভিশন-এর প্রিন্সিপাল অফিসার মো. ইউসুফ মাহমুদ দেওয়ান উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের এফএভিপি ও ফ্যাকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন। মোট ২৫ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথির বক্তব্যে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স এর ই-পেমেন্টের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করে এ বিষয়ে পেশাগত জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এ ধরণের কর্মশালা ই-পেমেন্টের মাধ্যমে কাস্টমস্ ডিউটি, ফি, ট্যাক্স প্রদানে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS