মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

সূচক ও লেনদেনে পতন: বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ Time View

গত সপ্তাহে চার কার্যদিবসই পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহ শেষে দেখা গেছে শেয়ারবাজারের সব সূচকই কমেছে। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। পতনের মাধ্যমে ডিএসইতে দুই হাজার কোটি টাকা বাজার মূলধন কমেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৪ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা হারিয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল আট হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন দুই হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ২১৫ টাকা বা ২৫ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৭.৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৩.০৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৯.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬০২.৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৯টির বা ২৫.২৬ শতাংশের, কমেছে ২৬৮টির বা ৬৯.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৫.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ২২ লাখ ৮১ হাজার ৭০৯ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩০ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৭৩৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৫২ কোটি ৫০ লাখ ৮ হাজার ২৬ টাকা বা ২৩ শতাংশ কম হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩০.৫৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৬.৬২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৮.৫৩ পয়েন্ট বা ১.১০ শতাংশ, সিএসই-৩০ সূচক ২২৬.০১ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৬.১৯ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং সিএসআই ৯.৯৬ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৩৬৬.৩৮ পয়েন্টে, ১৪ হাজার ২৯১.৬২ পয়েন্টে, এক হাজার ৫২১.২৭ পয়েন্টে এবং এক হাজার ২৮৯.৬৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৪ শতাংশের দর বেড়েছে, ২৩৫টির বা ৬৭.১৪ শতাংশের কমেছে এবং ৩১টির বা ৮.৮৮৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS