1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

ভোলার তজুমদ্দিনে ৫০টি অসহায় পরিবারকে গৃহ প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬.২৮ পিএম
  • ৪০৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ জেলার তজুমদ্দিন উপজেলায় আজ মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। 


মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের গুরিন্দাবাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হয়ে এসব গৃহ হস্তান্তর করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রত্যেক পরিবার দুই শতক জমিসহ এসব ঘর পাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে তার উপজেলায় তৃতীয় পর্যায়ে ১৮৪টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে। যার অধিকাংশই হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com