1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

৩ মাসের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্তের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১.২৯ পিএম
  • ২৯২ Time View

আগামী তিন মাসের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত শেষ করতে হবে দুদককে। অন্যথায় দুদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হাইকোর্টের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এক আসামির জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দেন।

এ সময় আদালত বলেন, তদন্ত সঠিক না হলে পৃথিবীর অনেক দেশে তদন্ত কর্মকর্তা পদত্যাগ করেন। দুদককে সঠিকভাবে তার তদন্ত কাজ শেষ করতে হবে। ২০১৫ সালে এই মামলাগুলো করা হয়। কিন্তু তদন্ত কাজ আজও শেষ করতে পারেনি দুদক। এ দীর্ঘ সময়ের কারণে মামলার আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন হাইকোর্ট।

আসামি মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে এমন মন্তব্য করেন আদালত।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন ও মো. জোবায়দুর রহমান। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com