1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৫.৪৭ পিএম
  • ৩১২ Time View

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। তবে গত বছর থেকে এই পাসের হার কম।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হারের চাইতে মেয়েদের হার বেশি। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ, ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সব বোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এবার জিপিএ ৫ এর সংখ্যাও বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। গত বছর এসএসসিতে পাস করেছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজারের বেশি। এদিকে ২০২২ সালে এসে ছাত্রীরা জিপিএ ৫ পেয়েছে বেশি। এর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। অন্যদিকে ছাত্রদের মধ্যে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন জিপিএ ৫ পেয়েছে।

ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শতভাগ পাস করেছে ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com