1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ঢাবিতে ব্র্যাক ইপিএল

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১.৪৭ এএম
  • ২৭৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-তে পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, রবিবার দুপুর ১টায় এ সেশন অনুষ্ঠিত হয়।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক এবং রিসার্চ এসোসিয়েট তানভীর আহমেদ।

সেশনে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

তাছাড়া পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিশদভাবে আলোচনা এবং প্রশ্নোত্তোর পর্বের উওর দেন মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। পুঁজিবাজারে আইবিএ-এর ছাত্রদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি। তাছাড়া পুঁজিবাজারে উন্নয়নে এই মেধাবীরাই পারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ছাত্ররা পুঁজিবাজারে ক্যারিয়ারের পাশাপাশি বিনিয়োগ নিয়েও বেশ আগ্রহ প্রকাশ করে। আইবিএ ক্যারিয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন ইসরাত জাহান তমা।

অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এ ধরণের বিষয়ে আরও বিস্তারিত এবং গভীরভাবে জানার প্রয়োজন রয়েছে বলেও জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com