1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাগেরহাটে কারাগারে হাজতির মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৭.৪৫ পিএম
  • ৩৬৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বাগেরহাট জেলা কারাগারে বন্দি মো. সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে অসুস্থ হয়ে পড়লে ওই রাতে তাকে হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকার প্রয়াত কাশেম ফরাজীর ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাত ১২টার কিছু আগে কারাগার থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা বলেন, একটি চুরি মামলার আসামি মো. সেলিম ফরাজি গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৬ নভেম্বর) বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com