1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ১৫০ ছাড়ালো

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১০.৫৪ এএম
  • ২৫১ Time View

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে৷ নিহতদের বেশিরভাগই শিশু৷ নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে৷ এর আগে প্রাথমিকভাবে ৭০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ৷

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল জাভার পশ্চিমাঞ্চলে সিয়ানজুর অঞ্চল৷ পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পে অন্তত ১৬২ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ৷

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি দুঃখের সঙ্গে ১৬২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি৷’ ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি৷ তাদের অনেককে ধংসস্তূপ নীচ থেকে উদ্ধার করা হয়েছে৷ হতাহতদের অধিকাংশ শিশু৷ তাদের অনেকে সরকারি স্কুলের শিক্ষার্থী, যারা দিনের ক্লাস শেষে ইসলামিক স্কুলে ধর্মীয় শিক্ষা নিতে গিয়েছিল৷

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিয়ানজুর শহরের বাসিন্দার সংখ্যা এক লাখ ৭৫ হাজার৷ শহরটি প্রচুর মসিজদ আর ইসলামিক বোর্ডিং স্কুলের জন্য খ্যাত৷ একই নামের পার্বত্য জেলাটিতে মোট ২৫ লাখ মানুষের বসবাস৷ বিভিন্ন স্থানে বেশ কিছু ভূমিধসের ঘটনা ঘটে৷ এতে ধসে পড়ে বহু বাড়িঘর ও স্কুল৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com