1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৯তম বিয়ের সাজে হোয়াইট হাউজ

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১২.৪০ পিএম
  • ২৬৩ Time View

জমকালো আয়োজনে সেজে উঠেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) বিয়ে হলো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের। ১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে সেই তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী হলো এই ভবন।

বরের নাম পিটার নিয়াল। নিজের ৮০তম জন্মদিন উদযাপনের চেয়েও এদিন হোয়াইট হাউজকে বিয়ের সাজে সাজানো নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বাইডেন ও তার প্রশাসন।

বাইডেনের নাতনি নাওমি বাইডেনের বিয়ে।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী। আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার।

বাইডেনের নাতনি নাওমি বাইডেনের বিয়ে।

গত জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, ‘‘কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা…সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।’’

বাইডেনের নাতনি নাওমি বাইডেনের বিয়ে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজে প্রবেশের সময় গ্রোভার ক্লিভল্যান্ড অবিবাহিত হয়েছেন। এর দুই বছর পর তিনি ফ্রান্সিস ফলসমকে বিয়ে করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় হোয়াইট হাউজের ব্লু রুমে। সেসময় ফ্রান্সিসের বয়স ছিল মাত্র ২১ বছর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com