1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

দেশে বিদ্যুৎ-জ্বালানিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭.১৮ পিএম
  • ২৫১ Time View

বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরবের একোয়া পাওয়ার কোম্পানি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান। এসময় সৌদি রাষ্ট্রদূত এমন পরিকল্পনার কথা জানান।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। একোয়া পাওয়ার কোম্পানি ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ভাতৃপ্রতীম দেশ সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। বৈশ্বিক এ সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে ইচ্ছুক। ডেফার্ড পেমেন্টেও আমরা জ্বালানি তেল ক্রয়ে আগ্রহী।

এসময় জ্বালানি সংকটের সম্ভাব্য সমাধান ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com