1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০.৪৩ এএম
  • ২৩০ Time View

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। ভোটাভুটি শেষে এখন চলছে গণনা। এর মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের বেশকিছু আসনের ফলাফলও চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফলে পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

মঙ্গলবার (৮ নভেম্বর) প্রতিনিধি পরিষদের গোটা ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট হচ্ছে তিন ডজন গভর্নর নির্বাচনেও।

এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান নেতা রন ডেসান্টিস ডেমোক্র্যাটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে গভর্নর নির্বাচনে পরাজিত করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা জন থুনে পুনর্নির্বাচিত হয়েছেন।

সিএনএনের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। তারা ১৫৭ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ৯৩টি আসন। হাউজের নিয়ন্ত্রণ দখলে প্রয়োজন মোট ২১৮টি আসন।

তবে সিনেটের দখল কার হাতে যাচ্ছে তা এখনো নিশ্চিত নয়। এই মুহূর্তে প্রয়োজনীয় ৫০ আসনের মধ্যে ডেমোক্র্যাটিক-রিপাবলিকান উভয়ের ৪০টি করে আসন রয়েছে।

তবে বিবিসির পরিসংখ্যান বলছে, সিনেটে রিপাবলিকানরা ৪১টি আসনে এবং ডেমোক্র্যাটরা ৪০টি আসনের নিয়ন্ত্রণে রয়েছে। আর প্রতিনিধি পরিষদে ১৩৭-৭৭ আসনে এগিয়ে ট্রাম্পের দল।

বর্তমানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই-ব্রেকিং ভোটে সিনেট নিয়ন্ত্রণ করছে ডেমোক্র্যাটিক পার্টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com