1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সিত্রাংয়ের হাত থেকে রেহাই পেলো পশ্চিমবঙ্গ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১২.১৯ পিএম
  • ২৩৫ Time View

পশ্চিমবঙ্গে সামান্য ঝড় হলো। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হলো। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডব হয়নি। সিত্রাং পুরোপুরি বাংলাদেশের দিকে চলে যাওয়ায় রেহাই পেয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ।

রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকলেও সকাল থেকে কলকাতার আকাশ একেবারে রোদেলা। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দ মাটি হয়নি। বরং গরম কমে যাওয়ায় মানুষ তা আরো উপভোগ করেছেন।

পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাং এখন তার শক্তি হারিয়েছে। এবার তা নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া অফিসের কথা শুনে স্বস্তিতে পশ্চিমবঙ্গের মানুষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খুব জরুরি কাজ না থাকলে কেউ যেন বাড়ির বাইরে না বের হন। মঙ্গলবার ভোর থেকে আবহাওয়া খারাপ হবে। সুন্দরবন-সহ বিভিন্ন এলাকায় প্রশাসন বিশেষ ব্যবস্থানিয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া খারাপ হয়নি।

তবে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার ফলে কালীপুজোর প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈহাটিতে একটি মণ্ডপের গেট ভেঙে যায়। আলিপুরদুয়ারে দুইটি প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সল্টলেকের বৈশাখী বাজারে ২০টি দোকানের চাল ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন।

সূত্র: এবিপি আনন্দ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com