1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

তথ্যমন্ত্রী: আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৪.৩৮ পিএম
  • ২৫৩ Time View

আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আর কারও কথায় দেশ চলবে না— ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের এ বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন। উনি হয়তো এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন, তখন উনি বলে ফেলেছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন, সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।

বিএনপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত— বলে সুলতানা কামালের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত। যারা এ ধরনের মানবাধিকারকর্মী ও সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেন। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সেটা হওয়া উচিত নয়।

কিন্তু যেভাবে রিজভী সাহেব তার ব্যাপারে বক্তব্য রেখেছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন রিজভী সাহেব মির্জা ফখরুল সাহেবকে বলে বসেন উনিও আওয়ামী লীগের দালাল, সেই শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি, তার এই বক্তব্যটা স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে, বলেন তথ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com