1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

হাওর, দ্বীপ ও চরাঞ্চলের বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তারাও পাবেন ভাতা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৬.৩৭ পিএম
  • ৫৮৪ Time View

এখন থেকে হাওর, দ্বীপ ও চর উপজেলায় কর্মরত বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তারাও আলাদা ভাতা পাবেন। এর আগে, গত ৯ ডিসেম্বর থেকে এসব এলাকায় রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের জন্য আলাদা ভাতা কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাওর, দ্বীপ ও চর উপজেলায় অবস্থিত বিশেষায়িত ব্যাংকের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদেরও আলাদা ভাতা দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। গ্রেড ভেদে প্রতি মাসে ভাতার পরিমাণ হবে এক হাজার ৬৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

জাতীয় বেতন কাঠামো, ২০১৫ অনুযায়ী,৭ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা। এ ছাড়া ৮ম গ্রেডের কর্মকর্তারা ৪ হাজার ৬০০ টাকা, ৯ম গ্রেডের কর্মকর্তারা ৪ হাজার ৪০০ টাকা ও ২০ তম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার ৬৫০ টাকা ভাতা পাবেন প্রতি মাসে।

মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকা বহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ ও চর উপজেলা ঘোষণা করে।

সে অনুযায়ী ১৬টি উপজেলা হলো, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার;

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নেত্রকোনার খালিয়াজুরী।

রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলোও হাওর ও চর অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের জন্য আলাদা ভাতা দেওয়ার উদ্যোগ নিতে পারে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com