1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বেড়েছে আরও ৩ দিন

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬.২৯ পিএম
  • ২১৫ Time View

ভারতে ইলিশ যাবে আরও ৩ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।

এর আগে দুই দফায় মোট ২ হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ভারতে ইলিশ রপ্তানিকারক অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর আবেদন করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করেছে।

তবে, মেয়াদ বাড়ানোর আওতায় অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি প্রতিষ্ঠান বর্ধিত সময়ে ইলিশ রপ্তানির সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠান আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইতোপূর্বে আরোপিত শর্ত প্রতিপালন সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে।

মেয়াদ বাড়ানো অনুমোদিত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স রিপা এন্টারপ্রাইজ, টাইগার ট্রেডিং, অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কোম্পানি, আরিফ সি ফুড, মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ, পপুলার ট্রেড সিন্ডিকেট ও ইউনিক কনসোর্টিয়াম লিমিটেড।

দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে প্রথম দফায় গত ৪ সেপ্টেম্বর ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন, দ্বিতীয় দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com