1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আলমডাঙ্গায় মেধা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০.৩৩ পিএম
  • ২০৫ Time View

মোঃ আব্দুল্লাহ হক, আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা মেধা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার জামজামি প্রতিভা একাডেমি স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা ফাউন্ডেশনের পরিচালক মো. হায়দার আলীর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুই শিফটে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। পরীক্ষাকালীন সময়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি কেন্দ্র পরিদর্শন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং জামায়াত কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আলমডাঙ্গা মেধা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com