1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ব্রাজিলে ফের লড়বেন লুলা-বলসোনারো

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১১.৫০ এএম
  • ২৪৩ Time View

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ালো। রোববার নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বামপন্থি লুলা ডানপন্থি বলসোনারো কেউই ৫০ শতাংশ ভোট পাননি। প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশ ভোট পাওয়া দরকার। সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ছয় শতাংশ। বাকি প্রার্থীরা কেউ চার, কেউ তিন বা তারও কম শতাংশ ভোট পেয়েছেন।

ফলে লুলা ও বলসোনারোর মধ্যে একজনকে বেছে নেয়ার জন্য আরো প্রায় চার সপ্তাহ সময় পাবেন ব্রাজিলের ভোটদাতারা। ৩০ অক্টোবর দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। ২০১৮-র নির্বাচনে লুলা জেলে ছিলেন, তাই তিনি লড়তে পারেননি। এবার তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। ফলে তিনি নৈতিক জয় দাবি করতে পারেন।

আবার ভোটসমীক্ষায় বলা হয়েছিল, বলসোনারো লুলার থেকে অনেক পিছিয়ে আছেন। কিন্তু বাস্তবে দেখা গেল, বলসোনারো অতটা খারাপ করেননি। ফলে তিনিও নৈতিক জয় দাবি করতে পারেন।

ব্রাজিল হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতন্ত্র। এখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেরুর। ফলে কে সরাসরি জিতবেন তা নিয়ে একটা সংশয় ছিল। কিন্তু দেখা গেল, কেউই সরাসরি জিততে পারেননি।

ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছিল, মাসের পর মাস লুলা এগিয়ে। হারলে বলসোনারো সেই ফল মানবেন কি না, সে প্রশ্নও বারবার তাকে করা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রশ্ন এড়িয়ে গেছেন। ভোট পরবর্তী সহিংসতার প্রসঙ্গও উঠেছিল।

বলসোনারো হলেন অতি-দক্ষিণপন্থি নেতা এবং তিনি ২০১৮-তে ক্ষমতায় আসেন। তার প্রতিশ্রুতি ছিল, তিনি রাজনীতিকে স্বচ্ছ করবেন এবং আর্থিক সংস্কার করবেন। কিন্তু বলসোনারো করোনাকে আমল না দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন। তিনি ব্রাজিলের মানুষের জীবনযাপনের মানও বাড়াতে ব্যর্থ বলে অভিযোগ ওঠে।

বামপন্থি লুলা ২০০২ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি গরিবদের সাহায্য করার জন্য প্রচুর সামাজিক প্রকল্প হাতে নেন। ২০১৭ সালে দুর্নীতির দায়ে লুলার দশ বছরের জেল হয়। ফলে তিনি ২০১৮-র নির্বাচনে লড়তে পারেননি। গত বছর সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ খারিজ করে দেয়। তাকে নির্বাচনে লড়ার অনুমতিও দেয় সর্বোচ্চ আদালত। সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com