1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহ্বান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১১.২৫ এএম
  • ২০৮ Time View

মস্কোর মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে রাশিয়াতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ জনতার একাংশকে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করেছেন পুতিন। মূলত পুতিনের তরফ থেকে এমন ঘোষণা আসার পর এই সতর্কতা দেওয়া হলো।

এর আগেও আমেরিকানদের রাশিয়ায় ভ্রমণ না করার এবং অবিলম্বে রাশিয়া ত্যাগ করার জন্য সতর্ক করা হয়েছে।

এবারের সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া দ্বৈত নাগরিকদের মার্কিন নাগরিকত্বে স্বীকৃতি নাও দিতে পারে, মার্কিন কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেওয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে এবং দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেওয়া হতে পারে।

মার্কিন দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের সব ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ধরনের কোনো কর্মসূচিতে কোনো  নিরাপত্তাকর্মীর ছবি না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রাশিয়ান কর্তৃপক্ষ বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে।

সুত্রঃ সিএনএন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com