মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

গাইবান্ধায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও অবজ্ঞা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মেহেদী হাসান এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০১৭ সালে ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলি আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটি করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন। মামলা নং ৫৮৩/১৭। দীর্ঘদিন আদালতে হাজিরা না দেয়ায় আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। তিনি আলোচনাকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাতনি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার নিয়ে মিথ্যাচার করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেছেন।

-ফাহিম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS