1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

হাজারীবাগে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত কয়েকজন

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬.১৯ পিএম
  • ৩২৮ Time View

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে- এমন আশঙ্কা থেকে দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে  হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করে। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com